শুক্রবার ১০ জুলাই ২০২৬ - ১০:৫১
কেন শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজার নামাজে আয়াতুল্লাহ আল-উযমা নূরী হামেদানী ইমামতি করেননি

আয়াতুল্লাহ আল-উযমা নূরী হামেদানীর কার্যালয় ইসলামী বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ আল-উযমা ইমাম খামেনেয়ী (রহ.)-এর পবিত্র মরদেহের শেষযাত্রায় তাঁর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে একটি বিবৃতি প্রকাশ করেছে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ আল-উযমা ইমাম খামেনেয়ী (রহ.)-এর পবিত্র মরদেহের শেষযাত্রা এবং তাঁর জানাজার নামাজে মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ আল-উযমা নূরী হামেদানীর উপস্থিতি ও ইমামতি সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তাঁর কার্যালয় নিম্নোক্ত ব্যাখ্যা প্রদান করেছে—

*পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে*
ইসলামী ইরানের দ্বীনদার, বিশ্বস্ত ও সচেতন জনগণ এবং প্রিয় ইরাকের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা ইসলামী বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ আল-উযমা ইমাম খামেনেয়ী (রহ.)-এর পবিত্র মরদেহের শেষযাত্রায় ব্যাপক, সুশৃঙ্খল ও সচেতন উপস্থিতির মাধ্যমে গভীর আনুগত্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এবং কয়েকটি গণমাধ্যমে বারবার প্রচার করা হয় যে, মাশহাদে বিপ্লবের শহীদ নেতার পবিত্র মরদেহের জানাজার নামাজে মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ আল-উযমা নূরী হামেদানী (দামাত বারাকাতুহু) ইমামতি করবেন। এ বিষয়ে জানানো যাচ্ছে—

যদিও অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সম্ভাবনা পর্যালোচনা করা হয়েছিল, তবে তাঁর শারীরিক অবস্থা, দীর্ঘ যাত্রাপথ এবং সফরের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশের অভাবে তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।

এ ছাড়া, অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কয়েক দিন আগেই তাঁর পক্ষে উপস্থিত থাকা সম্ভব নয়—এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল।

তবে দুঃখজনকভাবে, পূর্বেই বিষয়টি অবহিত করা সত্ত্বেও অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত কয়েকটি গণমাধ্যমে তাঁর উপস্থিতির সংবাদ প্রচারিত হতে থাকে, যা জনমনে কিছু বিভ্রান্তির সৃষ্টি করে।

আমরা আশা করি, ভবিষ্যতে গণমাধ্যম সংশ্লিষ্টরা আরও অধিক সতর্কতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন, যাতে এ ধরনের বিভ্রান্তি এবং বাস্তবতাবিবর্জিত সংবাদ প্রচার থেকে বিরত থাকা সম্ভব হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha